দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ এএম
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ এএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মোল্লা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারে দোকানদার ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া ও সমর্থন চান এই প্রার্থী। নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

প্রচারণার অংশ হিসেবে রাসেল মোল্লা শেখপুর বাজার, সম্ভুক বাজারসহ কয়েকটি বাজারে যান। এ সময় তিনি ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
স্থানীয় মানুষের সঙ্গে আলোচনায় এলাকার সামাজিক সমস্যা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়গুলো উঠে আসে। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাসেল মোল্লা।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মোল্লা বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বাঁশকান্দি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চান তিনি। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা রাসেল মোল্লাকে নিয়ে তাঁদের প্রত্যাশার কথা জানান। তাঁদের ভাষ্য, এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি এবং সাধারণ মানুষের প্রয়োজনে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখাবে।
বাঁশকান্দি ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন বলেন, রাসেল মোল্লা বিগত দিনে আমাদের পাশে ছিলেন। দল-মতনির্বিশেষে আমরা আগামী নির্বাচনে রাসেল মোল্লাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
তরুণ ভোটার জসিম উদ্দিন বলেন, আমি এবারই প্রথম ভোট দেব। আমাদের ইউনিয়নের এবারের নির্বাচনে রাসেল মোল্লাকে যোগ্য প্রার্থী মনে করি। তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। তিনি একজন সৎ ও যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি।
অন্যদিকে, বর্ষীয়ান ভোটার জুলেখা বেগম বলেন, আমি রাসেলকে অনেক আগে থেকেই চিনি। ছেলেটি অত্যন্ত সৎ ও মেধাবী। আমাদের সুখে-দুঃখে খোঁজখবর নেয়। আমরা আগামী নির্বাচনে রাসেলকে ভোট দেব, ইনশাআল্লাহ।
আসন্ন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা স্থানীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, এলাকার সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়নের পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরছেন।রাসেল মোল্লার প্রচারণায় মাদকমুক্ত সমাজ গঠন, অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।বাঁশকান্দি ইউনিয়নে রাসেল মোল্লার সাম্প্রতিক লিফলেট বিতরণ ও গণসংযোগ নির্বাচনী প্রচারণার একটি অংশ।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team